বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ২:৪৬ পিএম
ফরিদগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ নারী-পুরুষকে আটক করছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নুর মোহাম্মদ প্রকাশে নুরু (৪৮) ও মোসা. তাসলিমা বেগম (২৮)।

২২ আগস্ট সোমবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও ওসি(তদন্ত) প্রদীপ মন্ডলের নির্দেশে এসআই বরকত উল্যাহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে গাব্দেরগাঁও ভোট স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাজাঁসহ মাদক ব্যবসসায়ী নুর মোহাম্মদ নুরু (৮৮)কে আটক করে।

একই দিনে এসআই মো. একরামুল হক উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা সরদার পাড়া এলাকায় অখিভযান পরিচালনা করে এক কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী তাসলিমা বেগম (২৮)কে আটক করে।

আটককৃত নুর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অপর আসামী তাসলিমা বেগম একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। আটককৃরা দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা যানিয়েছেন।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গতকাল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ কেজি গাজাঁসহ দুই মদিক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital