বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:২১ পিএম
আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর : গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইভী রহমানের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ আগষ্ট বিকাল ৫টা টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা আওয়ামী লী‌গের আ‌লোচনা সভায়
সভাপতিত্ব করেন, আহবায়ক মাসুদা নূর খান।

সভা পরিচালনা করেন মহিলা আওয়ামীলীগের সদস্য আয়েশা রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক,দপ্তর সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা বেগম,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলা সাহা,পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম আরা মুন্নি, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রাজিয়া সুলতানা,আয়েশা হাসান শ্যামলী,আকলিমা শিউলি, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারুল বেগম প্রমুখ।

Model Hospital

আলোচনা সভা শেষে আইবি রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital