শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষকরা; ইউএনও নাজমুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১:০৫ পিএম
সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষকরা; ইউএনও নাজমুল হাসান

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে আলোচনা ও মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। এই সোনার মানুষ শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠছে। সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষকরা।

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষকরাই মুখ্য ভূমিকা পালন করছে। সততা-নিষ্ঠা ও নৈতিকতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। স্বাধীন বাংলাদেশের মানুষ যখন পেঠ ভরে খেতে পারবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে তখনই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের আত্মা শান্তি পাবে।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।

এছাড়া অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানা, কচুয়া উপজেলা স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদ উল্যাহ পাটওয়ারী, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital