শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১৭০০ ছাগল চোর জয়নাল জনতার হাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৪:৪৩ পিএম
চাঁদপুরে ১৭০০ ছাগল চোর জয়নাল জনতার হাতে আটক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ছাগল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন মতলব উত্তর উপজেলার রুহিতার পাড়া এলাকার মোঃ ওহাব আলী প্রধানীয়ার ছেলে জয়নাল প্রকাশ রানা (৪৮)।
জানা যায়, বুধবার (২৪ আগস্ট) রঘুনাথপুর এলাকায় ছাগল চুরি করতে গিয়ে এলাকার মানুষজন দেখে ফেলে এবং তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করে বলেন, গত দুই মাস আগেও রামপুর ইউনিয়ন থেকে ছাগল চুরি করার সময় জনতা ধাওয়া করলে কোন রকমে সিএনজি যোগে পালিয়ে যায়। কিন্তু ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজস্ব সিসিটিভিতে তার গতিবিধি ধরা পড়ে। সেগুলো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদকে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও ফুটেজসহ অবগত করেন।
বুধবার ঐ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসলে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীকে ছাগল চোর আটকের বিষয় জানান ওসি আব্দুর রশিদ। এবং ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে থানার সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, এই ছাগল চোর জয়নাল প্রকাশ রানা এর আগেও চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে সিএনজি যোগে প্রায় ১ হাজার ৭শ’ ছাগল চুরি করেন এবং রঘুনাথপুর এলাকা থেকে আটক হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital