শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাবেক ইউপি সদস্যের অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:৪২ পিএম
সাবেক ইউপি সদস্যের অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড, মান্দারতলী গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের অপকর্ম ও অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী।

শুক্রবার বিকে দক্ষিণ মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, কামাল মল্লিক ওই ওয়ার্ডে গত ১০ বছর মেম্বার থাকা অবস্থায় কমপক্ষে ২০ টি পরিবারের উপর অত্যাচার, নির্যাতন ও মারধর করেছে। তিনি নিজে কোন উন্নয়ন করতে পারেননি। বরং উন্নয়নকে আরো ক্ষতি করেছেন।

গত ১৬ আগস্ট মৌটুপী থেকে মান্দারতলী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার তিনি বাঁধা প্রদান করেন। এ নিয়ে ওই গ্রামের চারু বেপারীর ছেলে কুদ্দুস বেপারীর সাথে তর্ক হয়। পরে ১৭ আগস্ট রাত ৩.১৫ ঘটিকার সময় স্কুলের পাশে ঝোঁপে একা পেয়ে কুদ্দুসের উপর কামাল মল্লিকের নেতৃত্ব হামলা চালায় একই গ্রামের কামাল জুনাব আলী বেপারীর ছেলে পিন্টু বেপারী, মিজান বেপারী ও হানিফ মল্লিকের আফজাল মল্লিক সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন।

Model Hospital

এছাড়াও গত ১০ বছর কামাল মল্লিক মেম্বার থাকা অবস্থায় মৃত হান্নান সরকার, নুরু মিয়া প্রধান, ডাঃ আবুল খায়ের, লিটন বেপারী, সুলতান মাঝি, পন্ডিত, সুলতান খান, আলমগীর খান, মনির বেপারী, জাহেদ, শরীফ, কাউছার, রাসেল বেপারী, দুলাল বেপারী, সোবহান বেপারী, শাহজালাল প্রধান, মৃত জাহাঙ্গীর প্রধান, নাসির প্রধান, হারুন, কুদ্দুস বেপারী সহ আরো একাধিক পরিবারে অন্যায় অত্যাচার, নির্যাতন ও মারধর করেছে। যা এখন এলাকার মানুষের সহ্যের বাহিরে চলে গেছে।

কামাল মল্লিকের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে গ্রামবাসী।

এসময় কামাল মল্লিকের অন্যায় অত্যাচার তুলে ধরেন ও তার এই অপকর্মের বিচার চান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মান্দারতলী গ্রামের সাবেক ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সকলে সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের বিরুদ্ধে মিছিল ও স্লোগান তোলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital