শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৮ বছর পর হাজীগঞ্জে শক্তির জানান দিলো বিএনপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ২:৩৬ পিএম
৮ বছর পর হাজীগঞ্জে শক্তির জানান দিলো বিএনপি

স্টাফ রিপোর্টার : শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি ২০১৪ সালের পর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও শ্রমিকদলের দুই নেতা হত্যার প্রতিবাদে হাজীগঞ্জের রাজপথে মিছিল করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় থেকে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল ময়দানে জমায়েত হয় বিএনপির নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়কে মিছিল বের করে সাবেক জেলা সভাপতির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি।

এসময় ‘রাজপথের মমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই’, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’, ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে’ সহ নানা স্লোগানে প্রায়ই ১০ হাজার নেতাকর্মীর এই মিছিলের মাধ্যমে হাজীগঞ্জের রাজপথে দীর্ঘদিন পরে রাজপথে নিজের শক্তির জানান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমটাই মনে করেছেন সাধারণ জনগণ।

প্রধান অতিথি বলেন, এটি কোন বিভাগীয় সমাবেশ না। এটি উপজেলা অঞ্চলের একটি সমাবেশ মাত্র। এখানে উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। সবাই শেখ হাসিনার পতন চায়। তিনি আরো বলেন, এই মিছিল আর বিএনপির মিছিল নেই, এটি সত্যিকারের গনমিছিলে পরিণত হয়েছে।

Model Hospital

বিএনপি’র নেতারা বলেন, ইঞ্জি. মমিন ভাই এখন গণমানুষের নেতাই পরিণত হয়েছেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা? সিংহের মতো গর্জন হাজীগঞ্জে। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না।

বিএনপিকে দেশপ্রেমিক ও ভদ্র মানুষের দল আখ্যা দিয়ে বক্তারা বলেন, ব্যবহারে বংশের পরিচয়। আমরা ভদ্রতা জানি। আওয়ামী লীগ যেভাবে আমাদের নেতাদের গালিগালাজ করে, সেরকম গালিগালাজ, অশালীন বক্তব্য আমরা দিব না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেল, নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

ওইসময় বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম,মো.রফিক শিকদার, মোস্তফা খাঁন সফরী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি নাজমুল আলম চৌধুরী ও সঞ্চলানায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রহিম পাটোয়ারী।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।