বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরের চররাও কাশবন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ২:২৯ পিএম
হাইমচরের চররাও কাশবন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে চররাও কাশবন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান।
শনিবার ২৭ আগস্ট উপজেলার নীলকমল ইউনিয়নের চররাও কাশবন আশ্রয়ন প্রকল্পে তিনি পরিদর্শনে আসেন। আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে জেলা প্রশাসক আন্তরিকতার সাথে কথোপকথন করেন। উপকার ভোগীদের বর্তমান অবস্থা ও সমস্যা সম্পর্কে তিনি জানেন।সরকার প্রদত্ত অন্যান্য সুবিধাদি নিশ্চিত করে তাদের জীবনমান আরও উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের, ইউপি সদস্য বাচ্চু মিয়া সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital