শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১ টি হাসপাতাল ও ১ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:৩৮ এম
শাহরাস্তিতে ১ টি হাসপাতাল ও ১ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় ১টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে (৩০-আগস্ট) উপজেলার  শাহরাস্তি  মেহার কালীবাড়ি উত্তর বাজারের সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার এন্ড কনসান্টেশন সেন্টার এবং উপজেলার লোটরা বাজারের সাফি হেলথ ডক্টর’স সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনের অভিযানে উক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে দেশব্যাপী ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছে, তারই অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন  এ অভিযান পরিচালনা করে।

ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: নাসির উদ্দিন, শাহরাস্তি পুলিশ প্রশাসন সরেজমিনে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন।

Model Hospital

বন্ধ হওয়া হাসপাতাল ও ডায়গোনিস্ট সেন্টার সেন্টারগুলো হচ্ছে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার এন্ড কনসান্টেশন সেন্টার, উপজেলা লোটরা বাজারে সাফি হেলথ ডক্টর’স সেন্টারে এ অভিযান পরিচালনা করার সময় সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন,ডাঃ সারোয়ার ও ডাঃ মামুন সেন্যাটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্যাহ মিঞা শাহরাস্তি মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা  উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, অত্র উপজেলায় প্রায় ১০ টি প্রাইভেট  হাসপাতাল এবং ১৭ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যেই ৮টি প্রতিষ্ঠানকে প্রথম দফায় ক্রুটিপূর্ণ কাগজপত্রের ঘাটতির দরুন সিলগালা করা হল। এই প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: নাসির উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি বহির্ভূতভাবে গড়ে ওঠা হাসপাতাল ও ডায়াগনস্টিক বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এদিকে সিলগালা হওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ বলেন, সংশ্লিষ্ট প্রশাসনে তাদের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার  হয়েছে। একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা ও সংরক্ষণ অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায়  একটি বেকারিকে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।