শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১২:৩৪ পিএম
মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : আহত ৩

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামে বুধবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোফাজ্জল সরকার, তার স্ত্রী লাইলী বেগম ও তার ছেলে সাব্বির হোসেন গুরুতর আহত হন। বুধবার সকালে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাইলী বেগমের মেয়ে মারিয়া বলেন, রাতে তিন ভাই বোন চৌচালা ঘরে শুয়ে ছিলাম। আর বাবা মা পাশে দোচালা ঘরে ছিল। তারা এসে বলে আমরা আইনের লোক। পরে আমরা ভয়ে হতভম্ব হয়ে যাই। তারা বাহির থেকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার ভাই সাব্বির হোসেনকে মেরে হাত পা বেঁধে ফেলে আর হুমকি দেয় কথা বললে রাম দা দিয়ে প্রাণে মেরে ফেলবো। পরে আমার ভাইয়ের একটি মোবাইল ফোন, আমার কানের দুল, একটি আংটি, আমার ছোট বোনের কানের দুল ও একটি চেইন খুলে নিয়ে যায় তারা। আমাদের ঘরে ৫-৭ জন প্রবেশ করায় ভয়ে হতভম্ব হয়ে পড়ি।

লাইলী বেগম বলেন, আমি যেই ঘরে শুয়ে ছিলাম, ওই ঘরেও কয়েকজন দরজা ভেঙ্গে প্রবেশ করে। ঘরে ঢুকেই আমার মাথায় রাম দা দিয়ে কোপ মারে। আর আমার স্বামীকে মারধর করে। আমাদের ঘরে ৩০ হাজার টাকা ছিল, প্রানের ভয়ে দিয়ে দিয়েছি। পরে বাহিরে এসে ডাক চিৎকার দেওয়ার সাথে সাথে ডাকাত দল লোকেরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ঘটনা পরিদর্শনের পর এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তবে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল অব দ্যা রেকর্ডে বলেন, ঘটনাটি আমরা প্রাথমিক ভাবে তদন্ত করেছি। মামলা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Model Hospital

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এটা সহ গত ১০ দিনের মধ্যে তিনটি ডাকাতির ঘটনা ঘটল। রসুলপুর ট্রেকচার সংলগ্ন নয়াকান্দি একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়াও ঢাকা থেকে চাঁদপুরগামী একটি গাড়ি বহরে শিবপুর নামক এলাকায় বেরীবাঁধের উপর হামলা করে ডাকাত দল। পরপর তিনটি ঘটনার কারণে মতলব উত্তরের জনসাধারণের মাঝে আতংকে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেও জানান সাধারণ মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital