শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কীটনাশক পানে ও বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৭ এম
হাজীগঞ্জে কীটনাশক পানে ও বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গফুর আলী হাজী বাড়ীরতে ধানের পোকা মারার কীটনাশক খেয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার  সকালে মোহাম্মদ আলী (২৮)  ধানের পোকামারা কীটনাশক পান করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
মোহাম্মদ আলী হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা টংগীরপাড় লাওকোড়া গ্রামের গোলাপ বাড়ির মোবারক হোসেনের ছেলে। বর্তমানে তারা পৌরসভার টোরাগড়ে ভাড়া বাড়িতে থাকেন।
একই দিন বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুরগীর খামারের মালিকের মৃত্যু হয়েছে। সে ৫নং সদর ইউনিয়নের বেতিয়াপাড়া বেপারী বাড়ীর রফিকুল ইসলাম (৫৭)।  সকালে নিজের মুরগীর খামারে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম তার বসত ঘরের উত্তর পাশে মুরগির খামারে বৈদ্যুতিক লাইন ঠিক করতে যান। সেখানে বিদ্যুৎস্পর্শে হয়ে আহত হয় । পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital