বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাংচুর, আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫০ পিএম
ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাংচুর, আহত ৭

নিজস্ব প্রতিনিধি : বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা শুরুর পূর্ব মহুত্বে আ’লীগ নেতারা বিরুদ্ধে হামলা ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এই সময় বিএনপি নেতা, পথচারী এবং সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছে।

১ লা সেপ্টেম্বর বিকালে উপজেলা সদরের চাঁদপুর-রায়পুর সড়কের সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

পৌর বিএনপির সভাপতি আমানত গাজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আ. মতিন এই হামলার জন্য আওয়ামীলীগকে দায়ী করেছেন।

হামলায় আহতরা হলেন, সাংবাদিক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য মামুনুর রশিদ, তানভির আহমেদ নকিব, ছাত্রদল নেতা অনিক হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ও নাজিম উদ্দিন এবং এবং পথচারি ।

Model Hospital

পৌর বিএনপির সভাপতি আমানত গাজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আ: মতিন জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর-রায়পুর সড়কের সিরাজ সুপার মার্কেটেস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আওয়ামীলীগের একটি মিছিল তাদের দলীয় অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে হামলা করে।

এ সময় তাদের হামলায় যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল নেতা-কর্মী ছাড়াও পথচারী এবং সাংবাদিকসহ ৭ জন আহত হয়। এর কিছুক্ষণ পর তারা পুনরায় মিছিল নিয়ে এসে দলের কার্যালয়ে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়উর রজহমানের ছবি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছবিসহ চেয়ার টেবিল ভাংচুর করে।

এদিকে আজকের ন্যাক্কারজনক ঘটনার জন্য উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুচ বলেন, পুলিশের উপস্থিতে আওয়ামীলীগের নেতাকর্মীরা আমারদের অফিস ভাংচুর করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital