বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টা, বসতঘর পুড়ে ছাই : আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৭ পিএম
মতলব উত্তরে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টা, বসতঘর পুড়ে ছাই : আটক ১

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে রাতের আধাঁরে নজির আহম্মদের ছেলে ওসমান গনি সরকারের বসতঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টা করেছে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন ও নবুরকান্দি গ্রামের জোহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এ ঘটনায় তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ৮ আগস্ট ঘরে আগুন দেওয়ার সময় বাদী দেখে ফেলেন। এসময় তিনি ডাক চিৎকার দিলে আসামীরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে না থাকায় বাদীর বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাদীর প্রায় দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর ওসমান গনি সরকার বাদী হয়ে মোঃ সালাউদ্দিন ও তোফাজ্জল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নং ২। গত ৩ সেপ্টেম্বর বিকালে মামলার ২নং আসামী তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় মতলব উত্তর থানা পুলিশ। তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসমান গনি সরকার বলেন, আমাদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিগত দিন ধরে সালাউদ্দিন ও তোফাজ্জল শত্রুতা করে আসছে। কিছুদিন আগে আমার অনেকগুলো গাছ ও শত শত চারা গাছ রাতের আঁধারে কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। ওই ঘটনায় আমি চাঁদপুর কোর্টে মামলা দায়ের করি। পরে তারা আবারও শত্রুতা করে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ওই সময় আমি প্রাকৃতিক ডাকে সারা দিয়ে ঘরে প্রবেশ করার সময় তাদেরকে আগুন দিতে দেখি। আমি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Model Hospital

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, মামলা তদন্ত চলছে। এরই মাঝে মামলার ২নং আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।