শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির শিক্ষক গোলাম সারওয়ার পেলেন গ্রামীণফোন-এটুআইয়ের সম্মাননা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম
শাহরাস্তির শিক্ষক গোলাম সারওয়ার পেলেন গ্রামীণফোন-এটুআইয়ের সম্মাননা
রাফিউ হাসান হামজা : করোণাকালীন সময়ে দেশের শিক্ষকদের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্ম এটুআই এর ‘শিক্ষক বাতায়ন’ শিক্ষকদের অনলাইন শিক্ষা কার্যক্রমসহ শিক্ষকদের প্রযুক্তির ব্যবহার ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়ে এটুআই ও গ্রামীণফোন যৌথভাবে কাজ করছে।
তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে অ্যাকসেস টু ইনোভেট- এটুআই ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে চট্রগ্রাম বিভাগের সক্রিয় জেলা আইসিটি৪ই অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে।
‘শিক্ষক সম্মাননা ২০২২: ব্লেন্ডেড শিক্ষায় ডিজিটাল এক্সেস ও শিক্ষকের সক্ষমতা’ নামে গত শনিবার এ আয়োজন হয়।
এরই মধ্যে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবধান কমে এসেছে। করোনাকালীন সময়ে শিক্ষকরা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এমনকি প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনলাইন স্কুল চালু করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
উপজেলায় পুরস্কার পাওয়া মেহার উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক গোলাম সারওয়ার বলেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসতে পারার কারণে তাদের পড়াশোনা বা ক্যারিয়ারের দৌড়ে পিছিয়ে যাবে, এটি মেনে নেয়া কঠিন ছিল। তাই যেটুকু সুযোগ হাতে ছিল, তাকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি সরকারের নির্দেশনা ও পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার। গ্রামীণফোন ও এটুআইয়ের কাছ থেকে সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital