শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে চাঁসক শিক্ষার্থী সিফাতের ব্রোঞ্জ পদক অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১:৩১ পিএম
আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে চাঁসক শিক্ষার্থী সিফাতের ব্রোঞ্জ পদক অর্জন

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের একাদশ বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী মো. নাফিস উল হক সিফাত (ক্লাস রোল ১০৩৯) আস্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড-২০২২ (আইওআই-২০২২) এ বাংলাদেশের প্রতিযোগী হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় মোট চারজন শিক্ষার্থী অংশ নেয়। বুয়েট শিক্ষক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এবং প্রফেসর মুহাম্মদ সোহেল রহমান বাংলাদেশ দলের নেতৃত্ব দেন।

গত ১৪ আগস্ট ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের কম্পিউটার বিজ্ঞান বিষয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এটি। ২০২২ সালে এ প্রতিযোগিতায় বিশে^র ৯০টি দেশের প্রতিযোগী অংশ গ্রহণ করে বাংলাদেশের চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষার্থী সিফাত ব্রোঞ্জ পদক অর্জন করে। এ বছর বাংলাদেশের প্রতিযোগীরা একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষার্থী মো. নাফিস উল হক সিফাত কলেজ ক্যাম্পাসে আসলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি শিক্ষার্থী সিফাতকে বুকে টেনে নিয়ে বলেন, ‘‘তুমি বাংলাদেশের গর্ব, আমাদের অহংকার। তুমি চাঁদপুরবাসীর অহংকার। বিশে^র ৯০টি দেশের প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করেছ।’’ তিনি একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী সিফাতের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

মেধাবী শিক্ষার্থী সিফাত এ সাফল্যের জন্য চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও চাঁদপুরবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Model Hospital

ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শরীরচর্চ শিক্ষক স্বপন কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital