বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমরা সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকব; চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৩ পিএম
আমরা সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকব; চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটির এক সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

৬সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। আমাদের পক্ষ থেকে সবসবময়ই প্রতিবন্ধীদের জন্য সহযোগিতা থাকবে। আমরা সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবো। অটিস্টিকদের ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সবধরনের সহযোগিতা করব। বিশেষ করে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে ১৫ শতক ভূমির ব্যবস্থা করবো । এ ব্যাপারে চাঁদপুর সদর এসিল্যান্ডকে অত্র বিদ্যালয়ের নামে জমি ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনা দিবো ।

Model Hospital
গতকাল চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উল আযহার শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া অত্র বিদ্যালয়ের ছাত্র মো: ইমরান খানের আকাঁ ছবি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর নিকট তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

তিনি বলেন, প্রতিবন্ধীদের বহনের জন্য আমরা বাহনগুলো মেরামত করে দিব। বিদ্যালয়ে আসবাবপত্র, শিক্ষা উপকরন, কম্পিউটার সেট এর প্রদানের জন্য আমার তরফ থেকে সর্ব্বোচ্চ সহযোগিতা থাকবে। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী ভাতা, ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করার ব্যবস্থা করবো এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় সভায় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, সুইড বাংলাদেশ চাঁদপুর এর সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো: মজিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, অভিভাবক সদস্য মো:তাজুল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা প্রমুখ।

সভার শুরুতেই চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি কামরুল হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উল আযহার শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ের ছাত্র মো: ইমরান খানের আকাঁ ছবি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এর নিকট তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital