শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধে আদালতের নির্দেশে তদন্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম
মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধে আদালতের নির্দেশে তদন্ত

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে তদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর ও রামদাসপুরে এ তদন্ত হয়েছে ৬ সেপ্টেম্বর।

জানা যায়, গত ১৪ জুন ২০২২ ইং তারিখে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে জমির মালিক আবু হানিফ। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলার সার্থে ২৯ আগষ্ট নিষেধাজ্ঞা জারি করেন। ১লা সেপ্টেম্বর মতলব উত্তর থানার এএসআই মো. সোহেল রানা রাজু সরজমিনে গিয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়ে আসেন।

অপর দিকে জায়গার অবস্থান জানার জন্য মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সরজমিন তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই সূত্রে গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহর আদেশক্রমে উপজেলা সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশ বলেন, আদালাতের আদেমক্রমে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে রিপোর্ট আদালতে প্রেরন করা হবে।

Model Hospital

উল্লেখ্য, উপজেলার রামদাসপুর মৌজার ১৩২নং হালে, ১৪৯, বিএস ১০৮ নং খতিয়ানের বিএস দাগের ১৬৫ এর ২১ শতকের মধ্যে ১৯ শতক জমির মালিক আমিনপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. আবু হানিফ। যা গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখে হেবা রেজিস্ট্রেট করে দেয় তার বাবা। যার দলিল নং ২৫২৭। কিন্তু একই গ্রামের মৃত নূর বক্স সর্দারের ছেলে বোরহান সর্দার, জাহাঙ্গীর আলম, নাসির, জাহাঙ্গীর আলমমের ছেলে তসলিম ও উজ্জ্বলসহ আরো ৩/৪ জন জোরপূর্বক এই জায়গা দখল করার চেষ্টা করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital