শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে যৌনপীড়ন ২ যুবক শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৮ পিএম
ফরিদগঞ্জে শিক্ষার্থীকে যৌনপীড়ন ২ যুবক শ্রীঘরে

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে প্রকাশ্যে যৌনপীড়ন করার সময় দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

৭ সেপ্টম্বর বুধবার বিকেলে উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ওই রাতেই থানায় দুই বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং দুই বখাটে যুবককে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।

শিক্ষার্থীর বাবার দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটেরা। ঘটনার দিন বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার প্রতিমধ্যে দুই বখাটে যুবক শিক্ষার্থীকে যৌনপীড়ন করে। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে জাতীয় সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে অবহতি করে। এরপর ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত দুই বখাটে যুবক, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের মুনছুর আহাম্মদের ছেলে রিহান (২০) ও একই এলাকার মো. শাহ আলমের ছেলে নিরব হোসেন (২০)।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিক্ষার্থীকে যৌনপীড়ন করার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করে আমাদেরকে অবহিত করে। আমরা ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শিক্ষার্থীর বাবা তাদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করে। মামলার আলোকে ৮ সেপ্টম্বর বৃহস্পতিবার আদলতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital