শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করা হবে; মতলব উত্তরে তানভীর হুদা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:১৫ পিএম
সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করা হবে; মতলব উত্তরে তানভীর হুদা

মতরব উত্তর ব্যুরো : বিএনপি নেতা তানভীর হুদা বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার পতনে আন্দোলন ছাড়া আর কোনও উপায় নেই। এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করা হবে। বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে হলে সরকারের পতন ছাড়া বিকল্প নেই।

শনিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠে উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জ্বালানী তেল ও গণপরিবহন ভাড়া’সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নূরে আলম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম ও যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার জৈষ্ঠ্য পুত্র ও বিএনপি নেতা তানভীর হুদা এ কথা বলেন।

বিএনপি নেতা তানভীর হুদা বলেন, সরকার বড় বড় কথা বলে দেশকে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেছিলো। ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরো অবনতি হবে। তাই দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তানভীর হুদা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সরকারের দুর্নীতির কারণে অসহায় জনগণ। এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আসলে তারা তো দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। তারা হত্যা, গুম ও খুনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার।

Model Hospital

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব দক্ষিণ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু, ছেংগারচর পৌর বিএনপির নেতা আবদুল মান্নান লস্কর।

সমাবেশ শেষে খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আনোয়ারপুর এসে শেষ হয়। পরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital