শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা লুট : আহত ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:২৪ পিএম
মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা লুট : আহত ৬

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে হামলা ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাড়ি মালিকের স্ত্রী, সন্তান ও ভাড়াটিয়া’সহ ৬জন আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে।

ছেংগারচর বাজারের ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বলেন, জনৈক ব্যক্তি নাজমা বেগমের নির্দেশে ও উপস্থিতিতে আমার বাড়িতে হঠাৎ হামলা করে, ভাড়া করা প্রায় ৮০-১০০ জন সন্ত্রাস বাহিনী। আমার স্ত্রী বুলু বেগম, ছেলে সাইদুল ইসলাম শাকিল, ভাড়াটিয়া অপুর স্ত্রী সুমাইয়া, আরিফ ও তার স্ত্রী রেহেনা এবং শুক্কুর আলীকে ব্যাপক মারধর করে তারা। ঘরে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

এছাড়াও ৪টি খাট, ১ সেট ডাইনিং টেবিল, ওয়্যারড্রপ ১টি, ফ্রিজ ১টি, ষ্টিলের আলমিরা ১টি, এলইডি টিভি ১টি, সিসি ক্যামেরা ৭টি, মনিটর ১টি, ওয়াইফাই রাউটার ২টা, ভেসিং ৪টি, মটর ২টা, মোবাইল ফোন ৩টি, গ্যাসের চুলা ৩টি, ৫০ হাজার টাকার থাইগ্লাস’সহ আরো আসবাবপত্র ও ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র ভাংচুর এবং লুট করেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে থানা পুলিশকে ফোন করেন সফিকুল ইসলাম।

সফিকুল ইসলাম আরো বলেন, পালালোকদি মৌজার সাবেক ১০নং ও হাল ১৫৩৯ দাগে ৬ শতাংশ ভূমি ও বাড়ি ক্রয় করি। কিন্তু নাজমা বেগম মালিকানা দাবী বিগত দিন ধরে মামলা হামলা করে আসছে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে মতলব উত্তর থানা পুলিশ ওই বাড়ির উপর ১৪৫ ধারায় স্থিতিবস্থা জারী করেন। এতে বলা হয়, উভয়পক্ষ উক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, হস্তান্তর ও ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকবেন। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ এবং শান্তি শৃঙ্খলা নস্ট হয় এমন কোন কার্যকলাপ করা যাবে না, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে নাজমা বেগম সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে হামলা ভাংচুর ও লুট করেছে। আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।

Model Hospital

এ ব্যাপারে নাজমা বেগম বলেন, কিছু দিন আগে আমার স্বামীকে অনেক মারধর করেছে। এই জায়গা আমার, আমি মালিক।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital