শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইউসুফ গাজীর সমর্থনে জেলা আওয়ামীলীগের জরুরি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:০১ পিএম
ইউসুফ গাজীর সমর্থনে জেলা আওয়ামীলীগের জরুরি সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী ইউসূফ গাজীকে বিজয়ী করার লক্ষে জেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইউসুফ গাজীকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রার্থী হিসেবে ইউসুফ গাজীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের স্বার্থের চেয়ে দলের স্বার্থ সবার আগে দেখতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন অবস্থাতেই প্রতিহিংসা থাকা যাবে না। দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।

নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এর সুফল পুরো জাতি ভোগ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রি মহল কুৎসা রটাচ্ছে। আমরা এক অভিন্ন, ঐকবদ্ধ। এসব পোষ্ট দেখে কেহ বিভ্রান্ত হবেন না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Model Hospital

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ইউছুফ গাজী, সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূইয়া, সহ সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদস্য নুরুল ইসলাম নাজিম দেওয়ান, গাজী মোঃ মাইনুদ্দিন, কামরুজ্জামান মিন্টু, সাইয়েদুল ইসলাম বাবু, ওহাব জমাদার, প্রমুখ।

সভার শুরুতেই জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ গাজীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেক ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital