শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ ৬হাজার ৮, অনুপস্থিত ১০৬ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৪ এম
কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ ৬হাজার ৮, অনুপস্থিত ১০৬ শিক্ষার্থী

মোঃ রাছেল : চলতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ০৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা।

চাঁদপুরের কচুয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৬ হাজার ০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯শ ২জন অংশগ্রহন করেছে। প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৬ শিক্ষার্থী ।

কচুয়া উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসিতে মোট ৪ হাজার ৩ শত ৩৪ জন, একটি কেন্দ্রে ভোকেশনালে ২ শত ১৪ জন এবং ৩ টি কেন্দ্রে দাখিলে ১ হাজার ৩ শত ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ শত ২১, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫ শত ৯৪, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৭ শত ২২, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৩৭,আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৮ শত ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৪১, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ৩ শত ৪০জন পরীক্ষার্থী ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করে।

Model Hospital

অপর দিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫ শত ৭৫, বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩ শত ৭২, মানোহরপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪শত ৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাচার ডিগ্রী কলেজ কেন্দ্রে ২শত ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

এদিকে প্রথম দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। উপজেলার কয়েকটিপরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, উপজেলা উপজেলা সিনিয়র মৎস কমকর্তা মাসুদুল হাসান, সাবেক কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আব্দুল মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital