শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের শাহতলীতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৫ পিএম
চাঁদপুরের শাহতলীতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন (পুরুষ ও মহিলা) ১ম ধাপে’র সমাপনী অনুষ্ঠান উপলক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানি বিতরণ করা হয়েছে ।

১৫সেপ্টেম্বর (বৃহস্পতিবার)দুপুর ১টায় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মিলানয়তনে চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নূরুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আজকে তোমরা আনসার ভিডিপির যে প্রশিক্ষন গ্রহন করেছ, এটা দিয়ে সরকারি চাকুরীতে ১০ভাগ কোটা সুবিধা পাবে। আমি ধন্যবাদ জানাই জেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা আনসার কর্মকর্তাকে। শাহতলীতে এ প্রশিক্ষনের আয়োজন করেছে । তোমরা প্রশিক্ষণ নিতে পেরেছ।এ প্রশিক্ষনের মাধ্যমে এ এলাকার ছেলে মেয়েরা উপকৃত হবে। তোমাদের ভবিষ্যত জীবনে এ সার্টিফিকেট কাজে লাগবে। তোমাদের এ প্রশিক্ষনের মাধ্যমে যাতে সমাজের উন্নয়ন হয়, সে লক্ষে নিজেদের গড়ে তুলেতে হবে।

তিনি বলেন, এ বিদ্যালয় সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের এমএলএসএস স্টাফদের মাধ্যমে একটি নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। তোমরা যেহেতু আনসারের প্রশিক্ষন নিয়েছ, আশারাখি তোমরাও ইভটিজং, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও ছাত্র-ছাত্রী যেন কেউ হয়রানি না করতে পারে, তার জন্যে কাজ করবে।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রী আনসার বাহিনীকে যুগপোযুগি করে তুলতে অন্যান্য বাহিনীর মতো গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে স্বপ্নের পদ্মাসেতু হয়েছে।

Model Hospital

মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমাদের এ প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। চাঁদপুরে উন্নয়নের ছোয়া লেগেছে প্রতিটি স্থানে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শিক্ষামন্ত্রী ডা: দপিু মনি এমপি কে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নূরুল ইসলাম পাঠান। তিনি বলেন, আমাদের আনসার ভিডিপি অধীন অস্ত্রসহ ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। তোমাদের ভবিষ্যতে এ ট্রেনিংও দেওয়া হবে। এ সনদ দিয়ে তোমরা সরকারি চাকুরীতে শতকরা ১০ভাগ কোটা পাবে। আমি আজকে ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয়ের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ভাইকে, যিনি অত্র বিদ্যালয় মিলনায়তনে তোমাদের প্রশিক্ষনের জন্য এ সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজে অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা মো: সোহাগ গাজী, প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষনার্থী অজয় চন্দ্র সরকার, প্রশিক্ষনার্থী উর্মি জাহান তৃষা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: শরীফ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানি বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নূরুল ইসলাম পাঠানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নূরুল ইসলাম পাঠানসহ কর্মকর্তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

উল্লেখ্য অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট উজ্জল কুমার পালের অন্যত্র একই কর্মসূচী থাকায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি । তবে উক্ত সমাপনী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন তিনি ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।