বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু; আহত ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৭ এম
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু; আহত ৪
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরনো ঘর বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলো। ওই সময় বেপারি বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের পুত্র লিটন হোসেনকে (১৯) মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আঃ মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)।
নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন।  আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন জানান, ২ জনের মৃতদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital