শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও সদস্য ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইউনিয়ন, সমাজ ও দেশের উন্নয়ন হবে। যদি কোনো কাজে জনপ্রতিনিধিরা বাধাগ্রস্ত হয় তাহলে প্রশাসনের সহযোগিতা চাইলে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করবে।

তিনি সোমবার মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুনিরুজ্জামান।

Model Hospital

বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন পাঠান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজী কান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।
আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন এমপি বলেন, বাল্যবিবাহ, মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়েছে। এ ব্যাধি থেকে বের হতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital