শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চুরি করে অটোরিকশা বিক্রয়ের সময় চোর আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:১০ পিএম
চুরি করে অটোরিকশা বিক্রয়ের সময় চোর আটক
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ থেকে অটোরিকশা চুরি করে চাঁদপুরে বিক্রয়ের সময় স্থানীয়রা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে চুরি করা অটোরিকশা ও চোরকে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে এসআই সেলিম মিয়া।
জানাযায়, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদার বাড়ির শহিদ জমাদার (৬০) এর ব্যাটারী চালিত অটোরিকশাটি ভাটিয়ালপুর চৌরাস্তার একটি গ্যারেজে চার্জ দিয়ে বাড়ি যান। সকালে শুনতে পান গ্যারেজে থাকা উনার অটোরিকশাটি চোর নিয়ে গেছে। এরপর তিনি ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সহ সংশ্লিষ্ট লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকেন।
দুপুরে অটোরিকশা মালিক সমিতির সভাপতি রহিমের কাছে চাঁদপুর থেকে ফোন করে জানান, একটি অটোরিকশা বিক্রয়ের জন্য ফরিদগঞ্জের একটি ছেলে নিয়ে যান, সে কোন কাজ পত্র দেখাতে না পারায় তাকে আটক করে রাখা হয়েছে। এরপর ঐ অটোরিকশার মালিকসহ চাঁদপুরে গিয়ে দেখেন যেই অটোরিকশা চোর বিক্রয়ের জন্য নিয়ে গেছে তা গত রাতে চুরি হওয়া শহিদ জমিদারের।
অটোরিকশা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, চোরসহ অটোরিকশাটি চাঁদপুর থেকে উদ্ধার করে আমারা ভাটিয়ালপুর চৌরাস্তায় নিয়ে আসলে পুলিশ গিয়ে চোর এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃত চোর ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর এলাকার ছৈয়াল বাড়ির সাজুর ছেলে তারেক হোসেন (২৫)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ভাটিয়ালপুর চৌরাস্তার এলাকা থেকে চোর এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital