বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫১ পিএম
চাঁদপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ অভিযান কালে ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টোম্বর) দিনভর চাঁদপুর সিভিল সার্জন অফিসের এক অভিযানে এ ৪ ডায়াগনষ্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের পেক্ষিতে সিলগালা কওে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

অভিযুক্ত ডায়াগনষ্টিক সেন্টারগুলো হলো, তাকওয়া, মিম , গ্রীণ ভিউ ও ফেমাস নামক ডায়াগনষ্টিক সেন্টার,এগুলোর বিরুদ্বে গুরুত্বর অভিযোগ পাওয়ায় সরোজমিনে বিভিন্ন অনিয়ম পাওয়ায় তাৎক্ষনিক সিলগালা করা হয়েছে।

এ সব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্বে দীর্ঘদিন যাবত অভিযোগ উঠেছে, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদেরকে দালালের মাধ্যমে অভিযুক্ত ৪টি ডায়াগনষ্টিক সেন্টারসহ বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় করে নেওয়া হচ্ছিল।

Model Hospital

অভিযুক্ত ডায়াগনষ্টিক সেন্টারে সঠিক শিক্ষা অর্জনকারী ও অভিজ্ঞ টেকনেশিয়ানের মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছেনা, লাইসেন্স নবায়ন নেই, কাগজপত্রের অনিয়ম, মারাত্বক অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার কারনসহ বিভিন্ন অভিযোগ এর কারনে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় ৪ ডায়াগনষ্টিক সেন্টারকো তালা মেরে সিলগালা করা হয়। চাঁদপুরের সিভিল সার্জন বলেন, এ অভিযান অব্যাহত গতিতে চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital