বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৬ পিএম
সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই; জেলা প্রশাসক কামরুল হাসান
সাইদ হোসেন অপু চৌধুরী : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শাহরাস্তি উপজেলার শোরশাক যুক্ত সপ্রাবি ৬-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সপ্রাবি কে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ২-১ গোলে শাহরাস্তি উপজেলার উপলতা সপ্রাবি কে পরাজিত করে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ইতিমধ্যে আগেই জেনেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি সমগ্র প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছেন। আজকে এখানে যারা খেলেছে তাদের মধ্যে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররাও লুকিয়ে আছে। কারণ এমন টুর্নামেন্ট থেকেই আজকে সাফ নারী দল সফল হতে পেরেছে।
জেলা প্রশাসক বলেন, উন্নত হওয়ার জন্যে শিক্ষার যেমন বিকল্প নেই। তেমনি শিক্ষা করতে সুস্থ থাকতে হয়। আর সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে হবে যেন সফল হওয়া যায়।
হাসান আলী সপ্রাবির প্রধান শিক্ষিকা ইশমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital