শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম
হাইমচর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর মুক্তিযোদ্ধা স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় আলগী বাজার ব্যবসায়ি একাদশ কে ২-১ গোলে হারিয়ে বন্ধু মহল সেবা সংঘ চ্যাম্পিয়ন হয়। ২০ মিনিট করে সর্বমোট ৪০ মিনিটের দুর্দান্ত এ মেঘা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শক খেলোয়াড়দের অনুপ্রেরণা যুগিয়েছ।
গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকেলে হাইমচর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আয়োজনে উপজেলা সদর আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বাংলাদেশ বেতার ও এফএম ৯৬ এর ধারাভাষ্যকার মোঃ সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।
তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। বিভিন্ন রোগ বালাই থেকে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। বর্তমানে যুবসমাজ মোবাইলাসক্ত ও মাদকাসক্ত হয়ে খেলার মাঠ ভুলেই গিয়েছে। তাই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে
তিনি বলেন, প্রতিবছর এধরণের আয়োজন করা হলে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শীগ্রই উপজেলার লামচরী গ্রামে স্টেডিয়ামের কাজ শুরু করা হবে- ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বেপারী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ মানিক, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান মাঝি প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital