বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ জেলা পর্যায় চ্যাম্পিয়ন শাহরাস্তি শোরসাক যুক্ত সপ্রাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:০১ পিএম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ জেলা পর্যায় চ্যাম্পিয়ন শাহরাস্তি শোরসাক যুক্ত সপ্রাবি

স্বপন কর্মকার মিঠুন : বঙ্গমাতা শেখ ফজিলতের নেছা মুজিব গোল্ড কাপ-২০২২ শাহরাস্তি উপজেলা সপ্রাবি বালিকা একাদশ মতলব দক্ষিন উপজেলা বালিকা একাদশের মধ্য জেলা পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চাঁদপুর স্টেডিয়ামে।

শাহরাস্তি উপজেলার পক্ষে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে মতলব দক্ষিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায় চ্যাম্পিয়ন হয়। এখন শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ বিভাগীয় পর্যয় খেলার সুযোগ অর্জন করলেন।

জেলা পর্যায় চ্যাম্পিয়ন হওয়া আর বিভাগ পর্যায়ে খেলার সুযোগ অর্জন করায় জেলার সংশ্লিষ্ট সকল অতিথি, কলাকৌশলী এবং বিদ্যাপীঠের টিম ম্যানেজমেন্ট,খেলোয়াড়, ও সকল শুভানুদ্ধায়ীদেরকে প্রাণঢালা অভিনন্দন জানান বিদ্যালয় প্রধান শিক্ষিকা নাজমা আক্তার।

এছাড়া দলটির জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ও বিভাগীয় পর্যায় খেলার সুযোগ অর্জন করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আনন্দ উল্লাসে মেতে উঠে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital