শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর থেকে চুরি হওয়া ৪২টি মোবাইল হবিগঞ্জ থেকে উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ পিএম
চাঁদপুর থেকে চুরি হওয়া ৪২টি মোবাইল হবিগঞ্জ থেকে উদ্ধার, আটক ১
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের মোবাইল মেলা দোকান থেকে বিভিন্ন  কোম্পানীর ৮৮টি অ্যান্ড্রুয়েড মোবাইল সেট চুরি করেছে চোর চক্র। চুরি হওয়ার ৪১ দিন পর চুরিকৃত ৪২টি অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
তবে ৪টি চোরাই মোবাইল ফোনসহ জগলু মিয়া (২৪) নামের একজনকে আটক করেছে। টানা  ৩ দিনের অভিযান শেষে হবিগঞ্জ উপজেলার নবীগঞ্জ থানা থেকে আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসা হয়। ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৬ আগষ্ট দোকানের মালিক মোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা  নং-৪৪। মামলায় ৮৮টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা উল্লেখ করা হয়।

আটক জগলু মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পিরিজপুর গ্রামের মৃত. মোখলেস মিয়ার ছেলে। গত  ১৫ আগষ্ট সোমবার রাতে দোকান বন্ধ বাসায় চলে যায়। রাতের যে কোনো সময়  দোকানের টিনের চালা খুলে চোরের দল ৮৮টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানে থাকা সিসি ক্যামেরা গুরো নষ্ট করে। মামলা পর থেকে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন হোসেন তথ্য প্রযুক্তির ব্যবহার করে হবিগঞ্জ উপজেলার নবীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত ৩৮ টি ও আটক জগলুর কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করে। হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ১৫ আগষ্ট রাতে দোকানের টিন খুলে ৮৮টি মোবাইল সেট নিয়ে যায়। পুলিশ সুপার মিলন মাহমুদ স্যারের দিক নির্দেশনায় হবিগঞ্জের নবীগঞ্জ থানা থেকে ৪২ টি মোবাইল সেট উদ্ধার এবং ১ জনকে আটক করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital