শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:০২ এম
মতলব উত্তরে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনির : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবী (স.) ছিলেন সত্য ও ন্যায়ের প্রতিক। নবীর আগমন আমাদের জন্য নেয়ামত। তিনি ছিলেন উত্তম গুনাবলীর অধিকারী। আহলে বায়াত রাসুল (সা) পরিবারের প্রতি মহব্বত অন্তরে জাগ্রত থাকতে হবে।

২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তরের সাদুল্যাপুরে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেন, হযরত আলী (রা) শানে গোস্তাকি আমরা সহ্য করবো না। তিনি বলেন, যুবকরাই আগামী দিনের চালিকা শক্তি। কিন্তু বর্তমানে যুব সমাজ মাদক নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।তিনি যুবকদের ইমাম হোসাইন (রা) আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলার পরামর্শ দেন। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) উপলক্ষে ১২ রবিউল আউয়াল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ আশেকানদের যোগদান করে নবীর প্রতি মহব্বত ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।

মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও ছেংগারচর পৌর সভার সহায়ক সদস্য খলিফা শাহ মো. কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এইচএম মাকসুদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনসুর আলী, খলিফা শাহ মো. আলমগীর হোসেন প্রধান, খলিফা শাহ মো. আব্দুর রশীদ মিয়াজী, খলিফা শাহ মো. সিদ্দিকুর রহমান, খলিফা শাহ মো. মিলন মোল্লা, মতলব উত্তর মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক খলিফা মাওলানা আব্দুস সামাদ, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মুক্তার হোসেন মেনন, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা প্রমুখ।

খলিফাবৃন্দ, সাংবাদিক, আঞ্জুমান, যুব ফোরাম, মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital