শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ভোক্তা অধিকারে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২০ এম
মতলব উত্তরে ভোক্তা অধিকারে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর রোববার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ও কলাকান্দা বহুমুুখী বাজার এলাকায় এই অভিযান করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ৩১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক এবং নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়।

জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

এ সময় বেকারী, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার বেশি টাকা নেয়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Model Hospital

অভিযানে সহযোগিতায় ছিলেন, ক্যাব চাঁদপুর এবং মতলব উত্তর থানার পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital