রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫০ এম
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ  বিদ্যালয় মাঠে ৪টি  বিদ্যালয়ের ৬০জন প্রতিযোগীর অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ছেলেদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার চেয়ারম্যান  মোঃ নূর হোসেন পাটোওয়ারী ।
তিনি বলেন,  বেশি বেশি খেলার আয়োজন করতে হবে ।ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় প্রারদর্শি করে তুলে হবে, যেনো ছাত্র ছাত্রীরা মোবাইল ও মাদক থেকে দূরে থাকে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম।
 তিনি বলেন , বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার, সরকার সকল ক্ষেতে উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও উন্নয়ন করে যাচ্ছে , যার ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করেছে, জেলা পর্যায়ে আধুনিক স্টেডিয়াম তৈরি করছে , জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলায় সর্বাদা সহযোগিতা করে যাচ্ছে,  এছাড়া খেলাধুলার মাধ্যমে দেশের সম্মান ও মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে বৃদ্ধি করে , তাই ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মাঠে খেলাধুলার আহ্বান করেন।
উক্ত অনুষ্ঠানে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ রুহুল আমিন সভাপতিতে আরও উপস্থিত ছিলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক,  ইমদাদুল ইসলাম মিঠুন , বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  ও বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী  সহ খেলোয়াড় ও বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী।
 খেলা শেষে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথি গণ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।