সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পুড়িয়ে দেয়া হয়েছে ১ লাখ মিটার জাল; জব্দ ইলিশ দুঃস্থদের মাঝে বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১:০৮ পিএম
মতলব উত্তরে পুড়িয়ে দেয়া হয়েছে ১ লাখ মিটার জাল; জব্দ ইলিশ দুঃস্থদের মাঝে বিতরণ

মতলব উত্তর ব্যুরো : গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। তারপরও সরকারের এ নিষেধাজ্ঞা অবজ্ঞা করে প্রথম দিনে বিভিন্ন স্থানে জেলেরা ইলিশ মাছ ধরায় স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

নিষেধাজ্ঞার চতুর্থদিনে ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স এর একটি টিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহর নেতৃত্বে মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে নামে। অভিযানে ৩ জেলেকে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল মোহনপুর মেঘনা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছগুলো দুঃস্থদের ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক জেলেকে ৫ হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করেন।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এ অভিযানে ছিলেন।

Model Hospital

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মো. হেদায়েত উল্লাহ মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ পরে এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।