শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চান্দ্রা চৌরাস্তা মসজিদ উন্নয়ন কাজে রেদওয়ান খান বোরহানের আর্থিক অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:২০ পিএম
চান্দ্রা চৌরাস্তা মসজিদ উন্নয়ন কাজে রেদওয়ান খান বোরহানের আর্থিক অনুদান প্রদান
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন আখনের হাট তালতলা বায়তুচ্ছালাত জামে মসজিদে উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী সকলের পরিচিত প্রিয় মুখ আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা আর্থিক অনুদান বিতরন কালে তিনি তার বক্তব্যে বলেন, বৃত্তশালী সকলের সমন্বয় থাকলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা সম্ভব। বর্তমান সরকারও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করছে।
এছাড়াও তিনি তার সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়িতে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, চাঁদপুরের শিল্প চুড়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাহিত্যক লেখক মাহবুবুর রহমান সেলিম, চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন আখনের হাট তালতলা বায়তুচ্ছালাত জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোখতার আহমেদ মাস্টার, মসজিদের খতিব মাওঃ এইচ এম শরীফুল ইসলাম, জেলা আওয়ামী মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেনু বেগম, পান্না বেগম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান, সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের  সভাপতি মোহাম্মদ আলী মোল্লা প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital