বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:৫৮ পিএম
আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন
গাজী মোঃ মহসিন : বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড (দক্ষিণ পাইকাস্তা) বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ সেপ্টম্বর শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ পাইকস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম কাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিজি।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইউপি মেম্বার মোঃ বিল্লাল মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসীন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম খান, কৃষক দলের সভাপতি মোঃ আরশাদ গাজী, সাধারণত সম্পাদক মোঃ কামাল প্রধানীয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুউদ্দীন কাজী, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মোঃ হারুন মাল ও শাকিল মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বকুল সরকার, বর্তমান সভাপতি মোঃ হৃদয় মাল, সাধারন সম্পাদক মেহেদী পাটওয়ারী, ছাত্রদল নেতা মাহবুব  প্রমূখ।
সম্মেলন শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন ৮ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাত সদস্যের  নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।
যথাক্রমে সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জামিল আহমেদ, সহ-সভাপতি আবুল বাশার বাবুল কাজী, মিজানুর রহমান খান ও ইছহাক প্রধানীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন কাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital