বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাবেক ছাত্রলীগের ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে আ.লীগ; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পিএম
সাবেক ছাত্রলীগের ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে আ.লীগ; নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন দুঃসময়সহ সংগঠনের নানাভাবে ত্যাগ স্বীকার করা সাবেক ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন করা হবে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে দলীয় কার্যালয়ে মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্রনেতা ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কল্যাণেই আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার কারণে আজকে দেশের মানুষ স্বপ্নের পদ্মা সেতু পেয়েছে। তিনি বিশ্বকে জানান দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। সমস্ত পৃথিবী এখন বিস্ময়ের চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে তার একমাত্র কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবেনা। শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি বেচে থাকলে এই দেশ একটি উন্নয়নত রাষ্ট্রে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোই শেখ হাসিনার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

Model Hospital

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আহসান উল্লাহ হাসান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, এডভোকেট মহসিন মিয়া মানিক, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মতলব ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস রহমত উল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম মিলন, আনিছুর রহমান পাটোয়ারী,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের দপ্তর সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর নবী খান, মাশরুম খান তামিম, সদস্য হাসান,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital