বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৭১ লক্ষ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল’সহ ১৮ জেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২:৫২ পিএম
৭১ লক্ষ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল’সহ ১৮ জেলে গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে চাঁদপুর অঞ্চলাধীন মতলব উত্তরের বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন ৭১ লক্ষ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি ১৮৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করে।

এ সময় ১৮ জন জেলেকে গ্রেপ্তার করে ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতে ৬ জন জেলে প্রত্যেককে ১০ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন।

৪ জন জেলের বয়স অপ্রাপ্ত হওয়ায় তাদের অভিভাবকদের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। মৎস্য আইনে ২ টি নিয়মিত মামলা রুজু হয়। ৩ টি ট্রলার আটক আছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো বিধি মোতাবেক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাবর আলী খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital