বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগুনে তাদের স্বপ্ন পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:৪৭ পিএম
আগুনে তাদের স্বপ্ন পুড়ে ছাই
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে ছয় বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
আগুনে মৃত মমতাজ মুন্সীর তিন ছেলে দুলাল মুন্সী, ডালিম মুন্সী ও খোরশেদ মুন্সী এবং মৃত সামছুল হক মুন্সীর ছেলে আবু নেছার মুন্সী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় ডালিম মুন্সীর শরীর আগুনে পুড়ে গেলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিভানোর জন্য আসলেও যাতায়াতের পথ না থাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানাযায়।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থল গিয়ে দেখি সত্যি কিছু নেই, সব আগুনে পুড়ে গেছে। আমরা পরিষদের বাহিরে ধনবান ও উপজেলা প্রশাসন থেকে সাহায্য সহযোগিতার পদক্ষেপ নিচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital