শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:২৮ পিএম
ফরিদগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

এস এম ইকবাল : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

২২ অক্টোবর শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সামনের সড়কে লিফলেট বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে তা ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। এরপর নিসচার কর্মীরা লিফলেট বিতরণ কালে মোটরসাইকেলের হেলেমেট পড়াদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময়ে উপস্থিত ছিলেন নিসচার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটোয়ারী, সহসভাপতি প্রবীর চক্রবর্তী, সম্পাদক নারায়ন রবিদাস, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আত্তারী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান সজীব, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রজিয়া সুলতানা দিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, নির্বাহী সদস্য মো. মাছুম তালুকদার, মো. ওমর ফারুক পাটওয়ারী, জাহিদুল ইসলাম ফাহিম, মো, মামুরুর রশিদ, আল আমিন গাজী, মিসেস রুবী বেগম, জাকির হোসেন, আব্দুল কাদির, এফ এ মানিক,রিয়াদ বরকন্দাজ, কফিল উদ্দিন , হোসাইন মামুন, গাজী মমিন, এফ এ মানিক প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital