শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নিষেধাজ্ঞার সময়ে থানার সামনেই বিক্রি হচ্ছে রান্না করা মা ইলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:২৬ পিএম
চাঁদপুরে নিষেধাজ্ঞার সময়ে থানার সামনেই বিক্রি হচ্ছে রান্না করা মা ইলিশ
সাইদ হোসেন অপু চৌধুরী : মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের বিভিন্ন ঘাটে নৌ-পুলিশ ফাঁড়ির সম্মুখ্য স্থানেই প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে রান্না করা ইলিশ মাছ।
যেখানে এই অভিযান চলকালীন সময়ে নদীতে কোন প্রকার জাল ফেলাও নিষিদ্ধ, সেখানে প্রতিনিয়তই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ নিধন করছে জেলেরা। আর সেইসব ইলিশ কম দামে ক্রয় করছেন অসাধু হোটেল ব্যবসায়ীরা।
অভিযান চলাকালীন এই সময়ে প্রকাশ্যেই বিভিন্ন গুদারাঘাট, লঞ্চঘাটের হোটেল, রেস্তোরায় বিক্রি করা হচ্ছে রান্না করা ইলিশ। যেখানে মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশাসন তৎপর রয়েছে, সেখানে কিভাবে অভিযানের সময় নৌ-থানা এবং ফাঁড়ির সামনে থাকা বিভিন্ন হোটেল, রেস্তোরায় প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে ইলিশ..?  এমনটাই প্রশ্ন সচেতন মহলের।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ নিধন করতে দেখা গেছে।
চাঁদপুর সদর উপজেলার হরিনার ফেরিঘাটে সরজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে। হরিণা ফেরিঘাট অবস্থিত হানিফ ছৈয়ালের, জাহিদ হোটেলে প্রকাশ্যে রান্না করে ইলিশ বিক্রি করতে দেখা যায়। দেখা যায়, তিনি হোটেলে দাঁড়িয়ে মেঘনার টাটকা তাজা ইলিশ বলেই রান্না করা ইশিশ তার হোটেলে বিক্রি করছেন। অথচ তার কয়েক গজ দুরেই হরিণা নৌ- পুলিশ ফাঁড়ি। অভিযান চলাকালীন সময়ে এভাবে প্রকাশ্যে হোটেল গুলোতে ইলিশ বিক্রি করা হলেও এ বিষয়ে নেই কোন তেমন পদক্ষেপ।
এদিকে মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি। এ স্লোগান কে ধারন করে গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষন অভিযান। এ উপলক্ষ্যে  চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া শহরের বড়ষ্টেশন মোলহেডে নৌ র‍্যালী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও সচেতনতামূলল লিফলেট বিতরণ করা হয়।
তাতে অংশ নেয় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, ফায়ারসার্ভিস, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জেলে প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ সুধীমহলের অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে স্পীডবোট ও ট্রলার নিয়ে নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়।
সচেতন মহলের প্রশ্ন হচ্ছে মাইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর এত পদক্ষেপ গ্রহন করে কতটুকুই তা সফল হবে…?
এ বিষয়ে বক্তব্য নিতে চাঁদপুরের নৌ- পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে চাঁদপুর লঞ্চঘাট নৌ- থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সাথে আলাপকালে তিনি বলেন, আমাদের ঘাটে যদি কোন হোটেলে এভাবে প্রকাশ্যে ইলিশ বিক্রি করে থাকে। তাহলে আমরা অবশ্যই ওই হোটেলে তল্লাশী চালিয়ে আইনগত ব্যবস্থা নেব।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।