শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:৪৬ পিএম
ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামী আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করেছে পুলিশ। ২৩ অক্টোবর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এএসআই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাকির হোসেনকে আটক করে।

একই দিনে এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী কায়সার আহম্মেদ ও মোঃ বিল্লাল হোসেনকে আটক করে।

একই সময় এসআই ওবায়েদ উল্যাহ নয়ন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল হোসেনকে আটক করে।

একই দিনে এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ সহায়তায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকা অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী রাখাল চক্রবর্তীকে আটক করে।

Model Hospital

একই দিনে এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের চরমান্দারী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মাহফুজকে আটক করে।

এ বষিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital