বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১৪জেলে আটক, ১১ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:২৪ পিএম
চাঁদপুরে ১৪জেলে আটক, ১১ জনের বিরুদ্ধে মামলা

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। ১১জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গত ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ২৬ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা- মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৩ কিশোর জেলেকে মুচলেকায় তাদের পরিবারের জিম্মায়  দেয়া হয়েছে। ২৪ ঘন্টার অভিযানে ৮৬ লাখ ৫৭ হাজার ১ শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধারের পর প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

১৩ লাখ ৪৫ হাজার ৭ শ মিটার সূতার জাল জব্দ করা হয়েছে। ১৫ টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।তার মধ্যে ১৩ টি নৌকা নতীতে ডুবিয়ে অকার্যকরা হয়েছে। সাড়ে ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের উপস্থিতিতে মাছ গুলো হিমাগারে সংরক্ষন করা হয়েছে।

মামলার অভিযুক্ত জেলেরা হলেন: আল আমিন (২১), নবীর হোসেন (৪৫), রুমন বেপারী (২৪), মনছুর (৪৫), রবিউল খান(২৪), সোহরাব বেপারী(৫০), কামাল (৩৫), নাছির খলিফা (৫০), কাউছার খলিফা(৩৩),সাজিদ (২২) ও আব্বাস আলী (১৯)।

Model Hospital

অপ্রাপ্ত বয়স্ক মুচলেকায় পরিবারের জিম্মায় যাওয়া কিশোর জেলেরা হলোঃ মারুফ (১২),নাঈম বেপারী (১৩) ও হৃদয়(১৪)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital