শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১:৪৭ এম
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের অভিযান

এবার ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে
— নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম

:: মনিরুল ইসলাম মনির : নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেছেন, মা ইলিশ রক্ষার জন্য এবার ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বে যতো বছর গেছে আমাদের প্রতিটি পরিসংখ্যান এবার সবচেয়ে বেশি। আমরা প্রতিটি প্যারামিটারে এগিয়ে আছি।

তিনি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তরে নৌ-পুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবারের অভিযানে ১২৭কোটি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাদু জেলেকে জেলেকে আটক করা হয়েছে। প্রত্যাশা করি এবছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

Model Hospital

মতলব উত্তরের ষাটনল থেকে আমিরাবাদ হয়ে লাল বয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় নৌ পুলিশ ডিআইজি মো. মিজানুর রহমান, পুলিশ সুপার (অপারেশন), নৌ পুলিশ (হেডকোয়ার্টার) ড.আ. ক.ম. আখতারুজ্জামান বসুনিয়া, নৌ পুলিশ সুপার চাঁদপুর অঞ্চল মো. কামরুজ্জামান, পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল গৌতম বিশ্বাস সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital