শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে কবরের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:১১ পিএম
ফরিদগঞ্জে কবরের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত 
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে জোরপূর্বক কবর স্থানের দেওয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্ততপক্ষে ১৫ জন গুরুতরভাবে যখমপ্রাপ্ত হয়েছে। গুরুতর যখমপ্রাপ্তদের উদ্ধার করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৯৯৯ এর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের লোকজনকে দাওয়া দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
২৯ অক্টোবর শনিবার সকালে উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা ঠাকুর বাড়ীতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে উভয়পক্ষের সংঘর্ষে মৃত ইমাম হোসেনের ছেলে সিরাজ মিয়া গংদের আহতরা হলেন, জাহানারা বেগম, আমিন মিয়া, মমিন মিয়া, রুবেল হোসেন ও খুকি বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষ একই বাড়ীর মৃত জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম গংদের আহতরা হলেন, নাজমূল হোসেন, আনোয়ার হোসেন, মনির হোসেন, আবু জাফর, মহসিন ও আবুল কালাম। তাদের কেউ হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ এবং দুইজনকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাযায়।
সিরাজ মিয়া গং বলেন, আমরা তাদের আগে এ ঠাকুর বাড়ীতে এসেছি। কবরের স্থানের দুইদাগে ১৬ শতাংশ জায়গা নিয়ে আমরা কোর্টে রেকর্ড সংশোধনী মামলা চলমান। এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। কিন্তু প্রতিপক্ষ আবুল কালাম গংরা ভাড়াটিয়া লোকজন এনে জোরপূর্বক আমাদের পুরাতন দেওয়াল ভেঙ্গে সেখানে নতুন ইটের দেওয়াল তৈরি করায় আমরা বাঁধা দেই। তাদের অতর্কিত হামলায় আমাদের পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রতিপক্ষ আবুল কালাম বলেন, আমরা পূর্বের মামলায় রায় পেয়ে কাজ শুরু করেছি।  কিন্তু তারা ফনিসাইর এলাকা থেকে ভাড়াটিয়া লোকজন এনে পুলিশ খবর দিয়ে আমাদের উপর হামলা চালায়।  এতে আমাদের একাধিক লোককে মেরে হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর হোসেন ও ওবায়েদ উল্লাহ নয়ন বলেন, জরুরী কলের অভিযোগে ও পরবর্তীতে মারামারির  খবর পেয়ে আমাদের পুলিশের দুইটি টিম সকাল থেকে এখানে অবস্থান করে বসে আছি। এসে দেখি এ বাড়ীর সিরাজ গং ও আবুল কালাম গংদের আলাদা আদালতের নিষেধাজ্ঞা আছে। তার পরেও একটি পক্ষ কাজ করতে গেলে প্রতিপক্ষের বাঁধা থেকে এ সংঘর্ষে রূপ নিয়েছে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।