বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:২৭ পিএম
ফরিদগঞ্জে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস. এম ইকবাল : জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সমন্বয়ক ফয়সাল গাজী বাহার।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, বর্তমান সভাপতি আমানত গাজী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি সারওয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, শাহাজাহান কবির খোকা, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন রনি, জহিরুল ইসলাম, শরীফ তপদার, সদস্য কাউছার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ পাটওয়ারী, গোলাফ শেখ, ২ নং বালিথুবা ইউনিয়ন যুবদল নেতা রাসেল রানা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে আছি। লড়াইয়ের ময়দানে থাকবো। ফ্যাসিস্ট অগণতান্ত্রিক আওয়ামী শক্তির পতন ঘটিয়ে, গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবো। কোন অপশক্তি জনতার এই আন্দোলনকে বাধা গ্রস্থ করতে পারবে না।
তারা আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুব শক্তির উত্থানের সূচনা করেছিলেন। সেদিন তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই দল আজ একটি পরিণত শক্তিতে রূপান্তরিত হয়েছে। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুবদলের প্রতিটি নেতা কর্মী রাজপথে তেজদিপ্ত ভূমিকায় ছিল। ঠিক তেমনি আজ দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে জগদ্দল পাথরে মত চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনেও একই ভূকিমায় অবতীর্ণ আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital