বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই চোরসহ আটক ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:৩৬ পিএম
ফরিদগঞ্জে দুই চোরসহ আটক ৬

এস এম ইকবাল : ফরিদগঞ্জে দুই চোর এবং বিভিন্ন মামলার ৪জনসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

২৯ অক্টোবর শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এসআই নুরুল ইসলাম, মোঃ একরামুল হক, বরকত উল্ল্যা, ওবায়দুল্যা নয়ন ও এ এসআই নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর সাকিনে অভিযান পরিচালনা করে চুরি মামলাসহ ২ চোরকে আটক করে চোররা হলেন হেলাল মিজি (৩৬), পিতা-আবু জাফর হোসেন মিজি, সাং-নয়ারহাট এবং মোঃ ইয়াছিন (২৫), পিতা-মৃত আবদুল মতিন, সাং-পশ্চিম রূপসা।

একই দিনে এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও এলাকা অভিযান পরিচালনা করিয়া জি-আর ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আরিফুল ইসলামকে গ্রেফতার করেন।

একই দিনে এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত মোঃ রতন প্রকাশ রতন রাঢ়ী (৩৩)কে আটক করে।

Model Hospital

একই সময় এএসআই মোঃ নাইম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাসাঁ এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী আঃ কাদির জমাদারকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ২ চোরসহ বিভিন্ন মামলার ৪ জনসহ মোট ৬ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital