বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর যে লড়াই চলছে; ড. জালাল উদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:৫০ পিএম
বিএনপির নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর যে লড়াই চলছে; ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির : বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেছেন, জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে আছি। লড়াইয়ের ময়দানে থাকবো। ফ্যাসিস্ট অগণতান্ত্রিক আওয়ামী শক্তির পতন ঘটিয়ে, গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবো। কোন অপশক্তি জনতার এই আন্দোলনকে বাধা গ্রস্থ করতে পারবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উত্তর উপজেলা যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুব শক্তির উত্থানের সূচনা করেছিলেন। সেদিন তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই দল আজ একটি পরিণত শক্তিতে রূপান্তরিত হয়েছে। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুবদলের প্রতিটি নেতা কর্মী রাজপথে তেজদিপ্ত ভূমিকায় ছিল। ঠিক তেমনি আজ দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে জগদ্দল পাথরে মত চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনেও একই ভূকিমায় অবতীর্ণ আছে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর যে লড়াই চলছে। সেই লড়াইয়ে যুবদল তাদের অন্তর্নিহিত সংগ্রামী শক্তি দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনকে তরান্বিত করবে ইনশাল্লাহ।

Model Hospital

উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেন’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান টিপু ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক বাদল, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেরা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামিউল বাসার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আহমেদ স্বপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম, গজরা ইউনিয়ন বিএনপি’র সাধরন সম্পাদক শহ আলম মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধরন সম্পাদক নান্নু গাজী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকমেহেদী হাসান ইমু, উপজেলা বিএনপি সদস্য নুরুজ্জামান প্রমুখ।

ড. জালাল উদ্দিন তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশটাকে কিভাবে কোন জায়গা নিয়ে গেছে সরকার। দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার। দেশে এই অবস্থা তৈরি হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা যখন ১৯৭১ সালে যুদ্ধ করেছি স্বপ্ন দেখেছি সুখী সমৃদ্ধ একটি স্বপ্নের দেশ তৈরি হবে। আজকে সেই বাংলাদেশ… আমরা কষ্ট পাচ্ছি।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital