বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় আহত-২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:৫৮ পিএম
চাঁদপুরে তুচ্ছ ঘটনায় আহত-২

চাঁদপুর সদর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় দুজন ছাত্রলীগ নেতা আহত হয়েছে।

এই ঘটনায় পুলিশ সুমন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
দুপুরে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় উপজেলা পরিষদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের ঘটনাটি আড়াল করে চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মানাধীন সামগ্রী চুরি করেছে বলে অপবাদ দিয়ে ২ যুবককে ধরে নিয়ে যায়। পরে এই ঘটনায় দুই গ্রুপের মাঝে মারামারির ঘটনা ঘটলে ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন ও শাওন নামে ছাত্রলীগ নেতাকে হামলা চালিয়ে আহত করে।

আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
তবে এই বিষয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জানান, মারামারি ঘটনাটি রাস্তায় হয়েছে এটি প্রতিষ্ঠানের ভিতরে হয়নি। এই বিষয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোন ছাত্র জরিত নয়।

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণের কিছুটা ধীর গতি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। ভবনের কোন ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেনি এবং এই ধরনের কোন সংবাদ পাওয়া যায়নি।

Model Hospital

এদিকে আহত ছাত্রলীগ নেতা সুমন জানান, ভবনের ভিতরে ওই এলাকার কিছু যুবক রড চুরি করেছে। ঠিকাদারের কাছ থেকে সেই সংবাদ পেয়ে সেখানে গিয়ে তাদেরকে ধরেছি পরে পুলিশের হাতে তুলে দিয়েছি।

অপরদিকে আরেক আহত ছাত্রলীগ নেতা শাওন জানান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন এর ভিতরে কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই ঘটনাটি গোপন রেখে চুরির মামলা দিয়েছে। ঘটনাটি তদন্ত করলেই আসল সততা বেরিয়ে আসবে। ঘটনার সময় উপজেলা পরিষদের সামনে থেকে আমাদের দুজনকে ধরে নিয়ে তারা মারধর করেছে। পরে পুলিশের সহযোগিতায় তাদের হাত থেকে উদ্ধার হয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital