বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ডাকাতির ৫ দিনের মধ্যে ৪ ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৩:৪০ পিএম
মতলব উত্তরে ডাকাতির ৫ দিনের মধ্যে ৪ ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার
মনিরুল ইসলাম মনির : ডাকাতির ৫ দিনের মধ্যে ৪ ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গত ২৫ অক্টোবর দিবাগত রাত্র ২৬ অক্টোবর রাত অনুমান ২টা  হতে ২.৪০ টা মধ্যবর্তী সময়ে মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নস্থ নয়াকান্দি চৌধুরী বাড়ীর জনৈক দেলোয়ার হোসেন চৌধুরীর বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া তাহার বসত ঘরের উত্তর পার্শ্বের কাঠের দরজা ভাঙ্গিয়া কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরিহিত অবস্থায় তাহার বসত ঘরের ভিতর প্রবেশ করিয়া দেলোয়ার হোসেনসহ তাহার ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করিয়া বসত ঘরের ভিতরে থাকা স্টিলের ও কাঠের আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙ্গিয়া স্বর্নালংকার, নগদ টাকা, ও ৫টি বিভিন্ন কোম্পানীর এন্ড্রয়েট মোবাইল ফোনসেট লুন্ঠন করিয়া নিয়া যায়।
উক্ত ঘটনার বিষয়ে জনৈক ফুয়াদ হোসেন চৌধুরী প্রকাশ পলাশ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে মতলব উত্তর থানার মামলা নং- ৩৮, তারিখ- ২৭/১০/২০২২ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর জনাব মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াছির আরাফাত, মতলব সার্কেল, চাঁদপুর, সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ, কচুয়া সার্কেল, চাঁদপুর দ্বয়ের তদারকীতে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আবু হানিফ, এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ সোহাইব হোসেন, কং/ ৪০৪ আব্দুর রহমানদের সহযোগীতায় একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র থানাসহ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত ১। মোঃ আঃ কুদ্দুস প্রকাশ বাবু(২৬), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- মধ্য রায়েরকান্দি(প্রধান বাড়ী), ২। মোঃ সুজন(২২), পিতা- জিন্না মিয়াজী, সাং- দক্ষিন মান্দারতলী(মিয়াজী বাড়ী), ৩। মোঃ সারোয়ার হোসেন প্রকাশ সোহেল(৩৪), পিতা- মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাং- নয়াকান্দি(মোল্লা বাড়ী), সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ৪। মোঃ মহসিন মিয়া(৩৫), পিতা- মৃত শামিল হোসেন, সাং- পিপিয়াকান্দি,(ভূইয়া বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করিয়া  তাহাদের হেফাজত হইতে  লুন্ঠিত ০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত ০৪জন আসামী বিজ্ঞ আদালতে অত্র মামলার ডাকাতির ঘটনার সহিত জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
উক্ত ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ আরো লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital